1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

পাকিস্তানে অবশেষে হিন্দু বিয়ের আইনকে স্বীকৃতি

  • আপডেট টাইম :: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১.৩১ এএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
পাকিস্তানের সংসদে হিন্দু বিয়ের বিল পাশ হয়েছিল ২০১৭ সালে। কিন্তু এতদিন তা স্বীকৃতি পায়নি। অবশেষে পাকিস্তানের এক স্থানীয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই আইনকে স্বীকৃতি দিল। যার ফলে এবার দেশটির সংখ্যালঘু হিন্দুরা ওই আইন অনুসারে বিয়ে করতে পারবেন। বিশেষ করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ, খাইবারপাখতুনখোয়া ও বালুচিস্তানের বাসিন্দারা নতুন আইনে অনেক উপকৃত হবেন।

আইন অনুযায়ী, নারী-পুরুষ নির্বিশেষে সবার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর। বিধবা হওয়ার ছয় মাস পর ফের বিয়ে করা যাবে। শুক্রবার পেশ করা একটি বিজ্ঞপ্তিতে এই আইনের অধীনস্থ নিয়মগুলির কথা তুলে ধরা হয়েছে।

এ ছাড়াও ইসলামাবাদের ইউনিয়ন কাউন্সিল হিন্দুদের বিয়ে দেওয়ার জন্য ‘মহারাজদের’ নথিভুক্ত করবে। মহারাজ হওয়ার প্রাথমিক শর্ত, তাকে হিন্দু হতে হবে এবং হিন্দু ধর্মে প্রভূত জ্ঞান থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের অন্তত ১০ জনের সম্মতি ও পুলিশের অনুমতি থাকলে তবেই একজন মহারাজ হতে পারবেন। বর্তমানে এই আইন ইসলামাবাদে লাগু হলেও রাজধানীর পার্শ্ববর্তী অঞ্চল ও গ্রামীণ এলাকাতেও তা বলবৎ থাকবে।

উল্লেখ্য, পাকিস্তানে হিন্দু ছাড়া অন্য নারীদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স ১৬। পাঞ্জাব প্রদেশ, খাইবারপাখতুনখোয়া ও বালুচিস্তানে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা অহরহ ঘটে। তাই সেখান থেকে অনেক হিন্দু ইসলামাবাদ চলে গেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!