1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছাত্রলীগ নেতা ফয়সলের উদ্যোগে আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্ণারের উদ্বোধন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৮.০৩ পিএম
  • ১৩৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ছাত্রলীগ নেতার উদ্যোগে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্ণারের উদ্বোধন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদের উদ্যোগে মুজিব কর্ণারের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট ও সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। এসময় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন লেখকদের প্রকাশিত বই রাখা হয়েছে।
ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ বলেন, আমাদের দলীয় কার্যালয়ে প্রতিদিন শত শত নেতাকর্মী আসেন। তারা দলীয় নির্দেশনা নিয়ে যান। তারা অফিসে আসলে যাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে আরো ভালোভাবে জানতে পারেন, তার জীবন, মহৎ কর্ম ও দেশের জন্য আতœত্যাগ উপলব্দি করে নিজেরা সেই চেতনায় উজ্জীবিত হতে পারেন এই লক্ষ্যে দলীয় কার্যালয়ে আমি মুজিব কর্ণার স্থাপন করে দিয়েছি।
মুজিব কর্ণার উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা হাজি আবুল কালাম, শঙ্কর চন্দ্র দাস, আসাদুজ্জামান সেন্টু, এডভোকেট আজাদুল ইসলাম রতন, আজহারুল ইসলাম শিপার, কল্লোল তালুকদার চপল, শীতেশ তালুকদার মঞ্জু, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!