1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ-৩ আসনকে দেশের প্রথম স্মার্ট আসন গড়ে তোলার প্রত্যয় সাজিদুল ইসলাম ফারুকের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ৭.৩৮ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী যদি আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নিয়োজিত করার সুযোগ প্রদান করেন, তবে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরকে দেশের প্রথম স্মার্ট আসন হিসেবে গড়ে তোলার কাজে আতœনিয়োগ করবো। যার প্রথম গৌরবের অংশীদার হবেন আমার সুনামগঞ্জ -৩ আসনের জনসাধারণ।
সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেনে এই জগন্নাথপুর শান্তিগঞ্জের তরুণ সমাজই হবে আগামীর স্মার্ট নাগরিক। যাদের মধ্য দিয়ে সোসাইটি হবে আলোকিত, শিল্প বিপ্লব ও অর্থনীতিতে গতি আসবে অভূতপূর্ব। তবেই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতিশ্রুত ‘স্মার্ট বাংলাদেশ’ বিশ্ব দরবারে আরো একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি মঙ্গলবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারে স্থানীয় যুব সমাজ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে যুব সমাজের ভূমিকা ‘শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
তিনি বলেন, স্মার্ট মানুষ না হলে স্মার্ট রাস্ট্র গঠন অসম্ভব। স্মার্ট শক্তির উত্থান ঘটাতে হবে তৃণমূল থেকে। প্রধানমন্ত্রীর এই আহবান বাস্তবায়নের মূল কারিগর তেজোদীপ্ত যুবসমাজ। তিনি বলেন, তরুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে, প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের হাতধরেই বিশ্বসভায় সগৌরবে স্থান করে নিয়েছে ডিজিটাল বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজ মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট রাষ্ট্র গঠনের ডাক দিয়েছেন।
ফারুক বলেন, আওয়ামী সরকার ক্ষমতায় আসলেই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়। পরিবর্তন হয় গ্রামীন জনপদের চিত্র। আজ মাটির ঘর দেখতে হলে জাদুঘরে যেতে হবে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পশ্চাদপদ এলাকা বলে চিহ্নিত অঞ্চলগুলোতে শিল্প বিপ্লব শুরু হয়েছে। পুরুষের পাশাপাশি তৈরি হয়েছে হাজারো নারী উদ্যোক্তা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, মুজিব মন্ত্রের বীজ বপন করেছি সেই ছাত্রজীবন থেকে। দল করতে গিয়ে জেল জুলুম-নির্যাতন সহ্য করেও মুজিবাদর্শ থেকে বিলীন হইনি। যেহেতু সময় ডিমান্ড করছে পরিবর্তন, সে হিসেবে দলের প্রয়োজনে,দলের ত্যাগী নেতাকর্মীদের স্বার্থে সর্বোপরি! সুনামগঞ্জ -৩ আসন কে স্মার্ট লিস্টে যুক্ত করার জন্য কাজ করতে চাই। তিনি বলেন,দলীয় প্রধান স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুনামগঞ্জ -৩ আসনে অধিকতর যোগ্য মনে করলে তারুণ্যের হাত ধরেই বিজয় উপহার দেওয়া হবে।
জাকির মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ নেতা শায়েক মিয়া, জাকেরিন তালুকদার, শ্রমিক লীগ নেতা আলম মিয়া, যুবলীগ নেতা রাজন আহমেদ, সাইদুর রহমান ও ছাত্রলীগ নেতা সৌরভ তালুকদার।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!