1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড

সিলেটে ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে শাল্লা ও তাহিরপুরে বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম :: বুধবার, ৯ আগস্ট, ২০১৭, ৩.৩৪ পিএম
  • ৬৮৬ বার পড়া হয়েছে

শাল্লা ও তাহিরপুর প্রতিনিধি::
সিলেটে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার ঘটনায় সুনামগঞ্জের শাল্লা ও তাহিরপুর উপজেলায় ছাত্রলীগের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় শাল্লা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক পলাশ চৌধুরীর নেতৃত্বে ছাত্রলীগ অফিস থেকে এ প্রতিবাদ মিছিল শুরু হয়ে উপজেলা সদরস্থ ঘুঙ্গিয়ারগাঁও বাজার সহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিবাদ মিছিল শেষে উপজেলা শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ৭ আগস্ট সিলেটে ছাত্রলীগ কর্মীদের ওপর নৃশংসভাবে হামলাকারী শিবির কাডারদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা বলেন, জামায়াত শিবির সারা দেশে সন্ত্রাস নাশকতায় জড়িত। তাদেরকে দেশের আপামর মানুষ নিয়ে প্রতিরোধ করতে হবে।
এদিকে একই সময়ে সিলেট জালালাবাদ কলেজ ছাত্র ও মহানগর ছাত্রলীগ কর্মী শাহীন আহমেদ ও আবুল কালাম আসিফের উপর জঙ্গি শিবিরের বর্বরোচিত ও নারকীয় হামলার প্রতিবাদে তাহিরপুরে ছাত্রলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে তাহিরপুর সদর মধ্য বাজার দলীয় কার্য্যলয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর উপজেলা ছাত্রলীগ অন্যতম নেতা আবুল কাশেম এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা রাজন চন্দ,র সঞ্চালনায় প্রতিবাদ সভায় অবিলম্বে জামায়াত শিবিরের সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানিয়ে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা পথিক হাসান নবী,মবিন নুর মিয়া,ঝলক তালুকদার,শংকর চন্দ,মতিন মিয়া,সৌরভ সরকার,সাহেব মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভাশেষে আহত ছাত্রলীগ কর্মী শাহীন আহমেদ ও আবুল কালাম আসিফের দ্রুত সুস্থতা কামনা করেন নেতাকর্মীরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!