1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মাহির জামিন মঞ্জুর করলেন আদালত

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ৭.৫৭ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চিত্রনায়িকা মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১৮ মার্চ) আদালত এ জামিন মঞ্জুর করেন। এর আগে আজ গ্রেপ্তারের পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ৯ মাসের অন্তঃসত্ত্বা, শারীরিকভাবে অসুস্থ ও একজন নামি অভিনয়শিল্পী বিবেচনায় অভিনেত্রী মাহিয়া মাহিকে জামিন দিয়েছেন গাজীপুর মহানগর হাকিম আদালত। গাজীপুর মহানগরের ৫ নম্বর আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ জামিন মঞ্জুর করেন।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে আদালতে নেওয়া হয়। তার জামিনের বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী আনোয়ার সাদাত।

পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত। আজ শনিবার (১৮ মার্চ) গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেনের আদালত এ আদেশ দেন। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে নেওয়া হয়।

এরপর আজ বিকেলে বিষয়টি নিয়ে পুনঃশুনানি হলে উপরি-উক্ত বিষয়গুলো বিবেচনা করে নায়িকা মাহিকে জামিন দেন আদালত।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, আদালতে মাহির সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর এলাকা থেকে মাহিকে গ্রেপ্তার করে পুলিশ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!