1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

আজিজুল হককে নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জ ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ৯ আগস্ট, ২০১৭, ৩.২৭ পিএম
  • ৫৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জনপ্রিয় অনলাইন পত্রিকা বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট আজিজুল হককে মারধর ও নির্যাতনকারি বিজিবি’র সিও লে.কর্ণেল আরিফকে প্রত্যাহরের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশন।
বুধবার (৯ আগস্ট) দুপুর ১টা শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলা নিউজের ডিস্টিক্ট করেসপন্ডেন্ট মো.আশিকুর রহমান পীরের সভাপতিত্বে ও ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুজেল আহমদের পরিচালনায় বক্তব্য মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক মানব কণ্ঠের জেলা প্রতিনিধি শাহজান চৌধুরী, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি একে এম মহিম, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র, দৈনিক জালালাবাদের জেলা জসিম আহমদ, চ্যানেল এস বিডি’র জেলা
প্রতিনিধি ফুয়াদ মনি, ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশন সহ- সভাপতি শহীদুল ইসলাম, ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান আলীম, সুনামগঞ্জ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ও ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য দিলাল আহমদ, ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম, ব্যবসায়ী গোলাম সারওয়ার প্রমুখ। এ সময় বক্তরা বলেন, সরকারি কর্মকর্তা হয়ে বিজিরি’র সিও যে অন্যায় করেছেন তার আইন অনুযায়ী বিচার করতে হবে। কারণ আইনের উর্দ্ধে কেউ নয়। এ ভাবে সাংবাদিক নির্যাতন হলে দেশে যে আরও কত সাংবাদিককে নির্যাতনের শিকার হতে হবে তার কোন ঠিক নেই। সংবাদ প্রকাশ করা যদি সাংবাদিকের অপরাধ হয় তাহলে আমরা কি করব। বিজিবি’র সিও কি দেশের আইন না মেনে তার নিজস্ব আইনে চলবে। তাহলে আমরা সরকারকে একটি কথা বলতে চাই যদি বিজিবি’র এই কর্মকর্তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আরো কঠোর কর্ম সূচী দিতে বাধ্য হবে সাংবাদিকরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!