1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক ৩৩ কেভি লাইনে মারাত্মক ত্রুটি: বিদ্যুৎহীন সুনামগঞ্জ, কখন আসবে নিশ্চিত নয় সুনামগঞ্জের নতুনপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হারানো মোবাইল উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করলেন দিরাই থানার ওসি সুনামগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানিতে নানা সমস্যা তুলে ধরলেন ভুক্তভোগীরা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন

বিশ্বম্ভরপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন সদর উপজেলা কুস্তি দল

  • আপডেট টাইম :: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৫.৪৮ পিএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী কুস্তিখেলায় বিশ্বম্ভরপুর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। রোববার বিকেলে সুনামগঞ্জ স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে হাজারো ‘তামিশকির’ (দর্শক) ঐতিহ্যবাহী কুস্তিখেইড় উপভোগ করেন। বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হকের আর্থিক পৃষ্টপোষকতায় চ্যাম্পিয়ন দল, রানার্স আপ এবং শ্রেষ্ট মালকে (কুস্তিগীর) নগদ অর্থ ও ক্রেস্ট পুরস্কার তুলে দেন দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী।
জেলা ক্রিড়া সংস্থার কোষাধ্যক্ষ ও কুস্তি আয়োজক কমিটির সদস্যসচিব আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, কুস্তি আয়োজক কমিটির সভাপতি ও স্থানীয় সরকারের উপপরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হক, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি ইশতিয়াক শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সাবেক কাউন্সিলর হোসেন আহমদ রাসেল প্রমুখ।
গত ৩ জুন জেলা ক্রিড়া সংস্থার উদ্যোগে সুনামগঞ্জ স্টেডিয়ামে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, শান্তিগঞ্জ ও জামালগঞ্জ উপজেলার ৫০ জন কুস্তিগীরকে নিয়ে আন্তু উপজেলা কুস্তি উৎসব শুরু হয়। প্রথম দিনের খেলায় সুনামগঞ্জ সদর উপজেলা শান্তিগঞ্জ ও তাহিরপুর উপজেলাকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। রোববার বিকেলে বিশ্বম্ভরপুর ও সুনামগঞ্জ সদর উপজেলার ২০ জন কুস্তিগীরদের নিয়ে শুরু হয় ফাইনাল খেলা। খেলায় সুনামগঞ্জ সদর উপজেলার ২ জন কুস্তিগীর বিশ্বম্ভরপুর উপজেলার ৩ জন কুস্তিগীরকে পরাজিত করেন। বাকি কুস্তিগীরদের খেলা সমান সমান হয়। ফাইনাল কুস্তিখেলা দেখতে স্টেডিয়ামে বিপুল দর্শক উপস্থিত হন।
খেলা শেষে জেলা ক্রিড়া সংস্থা খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন। এছাড়াও অংশগ্রহণকারী বিজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে মেডেলসহ শ্রেষ্ট কুস্তিমাল কামরুলকে ২০ হাজার টাকা অর্থ পুরস্কার প্রদান করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!