1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বিশ্বে জ্বালানি তেলের দাম কমেছে ১০ ভাগ

  • আপডেট টাইম :: রবিবার, ২০ নভেম্বর, ২০২২, ৩.৪৭ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দীর্ঘ উত্থানের পর আন্তর্জাতিক বাজারে আবারও কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম। বিশ্ব অর্থনীতি নিয়ে উদ্বেগ এবং চীনের চাহিদা কমে যাওয়ায় গত শুক্রবার বিশ্ববাজারে তেলের দাম কমেছে প্রায় ২ শতাংশ। এক সপ্তাহের হিসাবে দাম কমেছে প্রায় ১০ শতাংশ। এ নিয়ে টানা দুই সপ্তাহ তেলের দাম কমল।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২.১৬ ডলার বা ২.৪ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৮৭.৬২ ডলার। যুক্তরাষ্ট্রের অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডাব্লিউটিআই) তেলের দাম ১.৫৬ ডলার বা ১.৯ শতাংশ কমে প্রতি ব্যারেল হয় ৮০.০৮ ডলার। এক সপ্তাহের হিসাবে ব্রেন্ট তেলের দাম কমেছে প্রায় ৯ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই তেলের দাম কমেছে প্রায় ১০ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার ইউক্রেনে হামলার জেরে বছরের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের রেকর্ড দাম বৃদ্ধি পায়। কিন্তু সুদের হার বাড়ানোয় সম্প্রতি ডলারের দাম বেড়ে যাওয়ায় আমেরিকার বাইরের দেশগুলোতে তেল অনেক ব্যয়বহুল হয়ে ওঠে। এতে তেল ক্রয় কমিয়েছে অনেক আমদানিকারক দেশ।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক দেশ চীনে আবারও করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এ অবস্থায় দেশটি অনেক দেশ থেকেই তেল আমদানি কমাচ্ছে। এ ছাড়া ইউরোপসহ বিশ্বের অনেক দেশ মন্দায় পড়তে যাচ্ছে। এমন শঙ্কাতেও দাম কিছুটা কমছে। কিন্তু রাশিয়ার তেলের ওপর আগামী ৫ ডিসেম্বর থেকে ইউরোপীেয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হলে দাম আবারও বাড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।

এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী ১৩-১৪ ডিসেম্বরের বৈঠকে নীতি সুদহার আরো ৫০ বেসিস পয়েন্ট বাড়াতে পারে। এতে আরো শক্তিশালী হবে ডলার, যা তেলের বাজারে প্রভাব ফেলবে। সূত্র : রয়টার্স

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!