1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারিতে

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ৭.০০ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারিতে হবে। ২০২৩ সালের নভেম্বরের পর তফসিল ঘোষণা করা হবে। বুধবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটরিয়ামে দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন কমিশনার মোহাম্মদ আলমগীর। অন্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় ইসি বলেন, পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় অনেক পরামর্শ গ্রহণ করা যায়নি।

রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। গত সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। এ ছাড়া এবার নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ করা হবে। এ জন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে।

বুধবার নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর এসব তথ্য জানান। নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় তিনি বলেন, আগামী বছরের মার্চে ভোটার তালিকা প্রণয়ন এবং জুনে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের পরিকল্পনা রয়েছে। নির্বাচন নিয়ে আগামী মাসে আবারো অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি।

নির্বাচন কমিশন জানিয়েছে, রোডম্যাপ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা গেলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে। এ জন্য নির্বাচন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সহযোগিতা প্রয়োজন। প্রধান নির্বাচন কমিশার কাজী হাবিবুল আউয়াল অসুস্থ থাকায় অন্য চার কমিশনারের উপস্থিতিতে রোডম্যাপ ঘোষণা করেন কমিশনার মোহাম্মদ আলমগীর।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!