1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলে কৃষির উন্নয়ন ঘটাতে হবে।। কৃষিবিদ হাবিবুর রহমান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৬.৪৯ পিএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সরেজমিন পরিচালক কৃষিবিদ হাবিবুর রহমান চৌধুরী বলেছেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমেই সিলেট অঞ্চলের কৃষির উন্নয়ন করতে কাজ চলছে,এতে ফলন বৃদ্ধি পাবে। কৃষকদের সংগঠিত করে আধুনিক প্রযুক্তির ব্যবহার করেই কৃষি কাজ করার আহ্বান জানান। কারণ সরকার ও চাচ্ছে বাণিজ্যিক কৃষি । অধিক ফলনশীল জাতের আবাদ বাড়াতে হবে। পতিত জমি ব্যবহারের আওতায় নিয়ে আসতে হবে। দেশের প্রতি ইঞ্চি জায়গাকে কাজে লাগাতে এবং এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে প্রধানমন্ত্রীর এই নির্দেশ পালন করার ও আহ্বান জানান।
১৯ আগষ্ট শুক্রবার সকাল ১১ টায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ইনস্টিটিউট সুনামগঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষির উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ ও বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক জেলা কর্ম শালা ২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের উপ পরিচালক কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর পরিচালক কৃষিবিদ জয়নাল আবেদীন, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক কৃষিবিদ আনোয়ার হোসেন খান, কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপ পরিচালক বিমল চন্দ্র সোম বারটান ভারপ্রাপ্ত কর্মকর্তা ডঃ আব্দুর রাজ্জাক। প্রকল্প উপস্থাপন ক‌রেন কৃষিবিদ মোঃ রকিব উদ্দিন। এছাড়াও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য উপস্থাপন ক‌রেন বিভিন্ন উপজেলার কৃষি কর্ম কর্তা গণ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!