1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

শাল্লায় অবৈধ ড্রেজারে সরকারি ভূমি ভরাট করার অপরাধে ফেনী ভূষণকে অর্থদণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ৬.৫৩ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলা ভূমি অফিসের পাশের
সরকারি জায়গা ড্রেজার মেশিনে ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবু তালেব এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে শাল্লা উপজেলা সদরের গুঙ্গিয়ারগাও মৌজায় ৪১ নং জেএলস্থ ১৯৬/৩৩৩ নং দাগে ০৬ শতক, ২৬৫/৩৩২ নং দাগে ৫৬ শতাংশ এবং ১৭৪ দাগে ৩১ শতাংশসহ ৯৩ শতাংশ ‘ডোবা শ্রেণি’র ‘অকৃষি জমি’ ‘কৃষি জমি’ দেখিয়ে ইজারা নিয়ে বিক্রি করে দিচ্ছে মাখন রায়ের পুত্র দীলিপ রায় ও তার স্ত্রী। গুঙ্গিয়ারগাও গ্রামের ফটিক দাসের পুত্র ফনিভূষণ সরকার, তার ভাই ফেনীভূষণ সরকারসহ একটি প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিচ্ছে দিলীপ রায় ও তার স্ত্রী বিভা রানী রায়। ইতোমধ্যে তাদের অনেকেই ভরাট করে বাসা বাড়ি নির্মাণ করে নিয়েছে। সোমবার দুপুরে অবৈধ ড্রেজার মেশিন লাগিয়ে ফেনীভূষণ সরকার, তার ভাগ্নি ঝর্না সরকার দিলীপ রায়ের কাছ থেকে কেনা সরকারি ভূমি ভরাট করছিল। এই খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবু তালেব ঘটনাস্থলে পৌছে ড্রেজার দিয়ে ডোবা শ্রেণির অকৃষি ভূমি ভরাট করার প্রমাণ পান। তিনি দ্রুত ড্রেজার বন্ধের নির্দেশ দিয়ে অবৈধভাবে ডোবা শ্রেণির অকৃষি জমি ভরাট করার অপরাধে ফেনী ভূষণ সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে যাতে এই ভূমি কোনভাবে ভরাট করতে না পারে সেজন্য সতর্ক করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব বলেন, উপজেলা ভূমি অফিস সংলগ্ন ডোবা শ্রেণির ভূমি ড্রেজার দিয়ে ভরাট করার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামীতে যাতে এই অপচেষ্টা না করনে সেজন্য সতর্ক করে দেওয়া হয়েছে। তিনি বলেন, বন্দোবস্ত শর্ত ভঙ্গ করায় সরকার বন্দোবস্ত দেওয়া জমি বাতিলের চিন্তা ভাবনা করছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!