1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদসহ ৩ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ জুলাই, ২০১৭, ৩.৫০ পিএম
  • ৫২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক সেলিম আহমদসহ ৩ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশন। শুক্রবার দুপুর ২টায় শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইয়াং জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশিকুর রহমান পীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুজেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিকনেতা ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, দৈনিক আজকের সুনামগঞ্জের সম্পাদক ও আর টিভি’র স্টাফ রিপোর্টার আবেদ মাহমুদ চৌধুরী, মাছ রাঙা টিভি ও জনকন্ঠের জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, চ্যালেন আই এর সুনামগঞ্জ প্রতিনিধি এ কে এম মহিম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, ইউএনবি’র সুনামগঞ্জ প্রতিনিধি অরুন চক্রবর্তী, ইত্তেফাক’র জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি লিলু মিয়া, দক্ষিণ সুনামগঞ্জের সাংবাদিক মো: আবু সাঈদ, দৈনিক প্রাণের কন্ঠ’র জেলা প্রতিনিধি আব্দুল শীহিদ। মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদকসহ ৩ সাংবাদিকের উপর হামলার ঘটনায় গোটা সাংবাদিক সমাজ মর্মাহত। সাংবাদিকরা অনিয়মের সংবাদ প্রকাশ ও সরকারী তদন্তে অংশ নিতে কেন হয়রানির স্বীকার হতে হবে। হামলাকারীরা কোন আদর্শিক দলের পরিচয় বহন করতে পারে না । সে যেই হোক তাকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান ইয়াং জার্নালিষ্ঠ এসোসিয়েশন ও সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ১৪ জুলাই দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকায় “দক্ষিণ সুনামগঞ্জে কাবিটা’র কাজে হরিলুট, কাজ না দেখেই বিল,ভাগ নেন পিআইও” এ শিরোনামে সংবাদটি জেলা প্রশাসকের দৃষ্ঠিগোচর হলে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্নাকে তদন্তের নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে তদন্তের কার্যক্রমে উপস্থিত থাকার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্না লিখিতভাবে দৈনিক সুনামগঞ্জের সময়কে চিঠি দেন। গত ১৯ জুলাই সকাল ১১ টায় শিবপুর মধ্যপাড়া মসজিদের সামন থেকে পুরাতন মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণ প্রকল্প তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তার গাড়ী স্থান ত্যাগ করার পর দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার সম্পাদক, নির্বাহী সম্পাদক ও সহ সম্পাদক প্রাইভেট কারে রওয়ানা হওয়ার সময় প্রকল্প বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুনামগঞ্জ সাবরেজিষ্টার অফিসের মোহরী মাসুক মিয়া ও তার লোকজন গাড়ী আটকে হামলা চালায় ও অশ্লিল ভাষায় গালমন্দ করতে থাকে। এ ঘটনায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!