1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সৌদি আরবে মসজিদ পরিচালনার শীর্ষ পদে আরো নারী কর্মকর্তা নিয়োগ

  • আপডেট টাইম :: সোমবার, ১ আগস্ট, ২০২২, ৬.১৮ পিএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সৌদি সরকারের তত্ত্বাবধানে মক্কা ও মদিনার দুই সম্মানিত মসজিদের পরিচালনা করে ‘দ্য জেনারেল প্রেসিডেন্সি অব ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হলি মসকো’ নামক একটি প্রতিষ্ঠান। প্রথম বারের মতো এ প্রতিষ্ঠানের শীর্ষ পদে নারীদের নিয়োগ দেওয়া হয়েছে। এর আন্ডার সেক্রেটারি এবং সহকারি আন্ডার সেক্রেটারিসহ বিভিন্ন পদে তাদের নিয়োগ দেওয়া হয়। জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস তাদের নিয়োগ দেন।

মক্কার গ্র্যান্ড মসজিদে জেনারেল প্রেসিডেন্সির নারী বিভাগের আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. নুরা আল সুওয়াইবি, গ্রন্থাগার ও সংস্কৃতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ড. কামেলিয়া আল দাদি, নারী ক্ষমতায়ন, উদ্যোগ ও লক্ষ্য বাস্তবায়ন বিভাগের আন্ডার সেক্রেটারি ড. মারাম বিনতে আব্দুল করিম আল-মাতানি।

জেনারেল প্রেসিডেন্সির প্রধান শায়খ ড. আবদুল রহমান আল সুদাইস বলেন, উচ্চতর ডিগ্রিধারী নারীদের পরিচালনা পর্ষদের শিক্ষা ও প্রশাসনসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হয়েছে। পবিত্র দুই মসজিদে কর্মরত নারীরা দক্ষতার প্রমাণ দিয়ে কাজ করছেন। জেনারেল প্রেসিডেন্সির প্রধান লক্ষ্য হলো, সৌদি সরকারের ভিশন-২০৩০ অর্জনে হজ ও ওমরাহযাত্রী এবং পর্যটকদের সেবায় উচ্চতর যোগ্যতাসম্পন্ন নারীরা যেন তাদের প্রচেষ্টা অব্যাহত রাখে।

এর আগে গত বছরের আগস্ট মাসে মসজিদ পরিচালনা পর্ষদের শীর্ষ পদে অনেক নারীদের নিয়োগ দেওয়া হয়। গত বছরে এপ্রিলে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে অনেক নারী নিরাপত্তাকর্মীও নিয়োগ দেওয়া হয়। তাছাড়া গত অনুষ্ঠিত হজের সময় প্রথম বারের মতো নারী নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!