1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

ছাতকে মসজিদের কমিটি নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭, ৪.১৬ পিএম
  • ৬০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতকে মসজিদের কমিটি ও ইমামের বেতন নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধ শত আহত হয়েছে। গুরতর আহত ১১ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। এ ঘটনায় পুলিশ ১২ সন্দেহভাজনকে আটক করেছে। বৃহষ্পতিবার দুপুরে দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রামের মসজিদের কমিটি ও ইমামের বেতন নিয়ে গ্রামের আকমল মিয়া মেম্বার ও ফরিদ উদ্দিন পক্ষদ্বয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহষ্পতিবার দুপুরে কথা কাটাকাটির এক পর্যায়ের উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭ রাউন্ড ফাকা গুলি নিক্ষেপ করে। গুরতর আহত ফরিদ উদ্দিন, ফকির আলম, আয়াতুন নেছা, আছদ্দর আলী, আব্দুল গফুর, নূরুল হক, আকামত আলী, আল আমিন, মিয়া ধন আলী, কলমধর আলী, একরাম আহমদকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের ছাতক ও কৈতক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়ছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর নির্মল চন্দ্র দেব আটকের কথা স্বীকার করে জানান, সংঘর্ষ নিয়ন্ত্রন আনতে আমরা ৭ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!