1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে খন্দকার হাসপাতালসহ ১০টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিলো প্রশাসন

  • আপডেট টাইম :: সোমবার, ৩০ মে, ২০২২, ১১.০৭ পিএম
  • ৪৩৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় একটি হাসপাতাল ও ১০টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গত তিনদিন অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয় এসব প্রতিষ্ঠান। অনুমোদন না পাওয়া পর্যন্ত এগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বন্ধ করে দেওয়া ১১টি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ১০টিরই কোন অনুমোদনই ছিলনা। একটি ডায়াগনিস্টক সেন্টারের অনুমোদন থাকলেও অনেক আগেই লাইসেন্স নবায়নের মেয়াদ শেষ হয়ে গেছে। তবে যেসব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের এনেস্থিসিয়া প্রদান ও ওটি এসিস্ট করার সময় নিবন্ধিত চিকিৎক ছাড়া কার্যক্রম পরিচালনা করছে তাদের বিরুদ্ধে শীতিলতা প্রদর্শন করতে দেখা গেছে স্বাস্থ্য বিভাগকে।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরের খন্দকার আলকাছ আমিনা হাসপাতাল লাইসেন্স না পেয়েই ব্যবসা পরিচালনা করে আসছিল। তবে হাসপাতালের সংশ্লিষ্টরা জানিয়েছেন তারা লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন। সদর উপজেলার হাসপাতাল রোডের সেবা ডায়াগনস্টিক সেন্টার, এএসপি মাহবুব ডায়াগনস্টিক সেন্টার (এই ডায়াগনস্টিক সেন্টারটি কোন আবেদন না করেই ব্যবসা পরিচালনা করে আসছিল), দোয়ারাবাজার উপজেলার এসএম ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার, ওলিউল্লাহ ডায়াগনস্টিক সেন্টার, লাইফ এড ডায়াগনস্টিক সেন্টার, শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার, ছাতক উপজেলার সুরমা ডায়াগনস্টিক সেন্টার, ভিশন ডায়াগনস্টিক সেন্টার, তাহিরপুর উপজেলার জনস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার, ধরমপাশা উপজেলার জননী ডায়াগনস্টিক সেন্টার নামের প্রতিষ্টান গুলোকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন বলেন, লাইসেন্স না থাকা ও নবায়ন না করায় ১১টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। লাইসেন্স পেলে বা কাগজপত্র আপডেট করে নিলে এগুলো খুলতে পারবে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের অন্যান্য নির্দেশনা মেনে অভিযান অব্যাহত রাখব। তবে লাইসেন্সবিহীন যেসব প্রতিষ্ঠান আবেদন করে লাইসেন্স পায়নি তারা লাইসেন্স নিয়ে আসলে খুলে দেওয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!