1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বন্যা পরিস্থিতি: সুনামগঞ্জে সুরমার পানি কমেছে ১৭ সেন্টিমিটার, ফসল-মাছের ক্ষতি

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মে, ২০২২, ৭.০৮ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বর্ষণ কমার ফলে প্রধান নদী সুরমার পানি বিপৎসীমার ১৭ সেন্টিমিটার কমেছে। বুধবার বিকেল ৩টায় এখনো বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত না হওয়ায় এবং পাহাড়ি ঢল অব্যাহত থাকায় ছাতক ও সুনামগঞ্জ শহরের প্লাবিত হওয়া নিচু এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে এই পানি ভাটিতে গিয়ে চাপ সৃষ্টি করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে ৫টি উপজেলার নন হাওরে আবাদকৃত ইরি প্রজাতির প্রায় ৬৭৫ হেক্টর জমির বোরো ধান পাহাড়ি ঢলে নিমজ্জিত হয়েছে। এতে বড়ো ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। ৫টি উপজেলার পোনে দুইশ পুকুরের মাছও ভেসে গেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ শামসুদ্দোহা বলেন, পানি উন্নয়ন বোর্ডের আবহাওয়া ও বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চলসহ আসাম, মেঘালয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে নদ নদীর পানি আবারও বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে গত ২৪ ঘন্টায় বর্ষণ ও ঢল না থাকায় সুরমা নদীর পানি কমেছে। গতকাল যে এলাকা গুলো প্লাবিত হয়েছিল তা থেকেও পানি নামছে। এই পানি এখন ভাটিতে গিয়ে চাপ সৃষ্টি করে কাচা রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত করছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, সুনামগঞ্জ সদর, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও ছাতক উপজেলার প্রায় ৬৭৫ হেক্টর জমির পাকা ইরি বোরো ধান নিমজ্জিত হয়েছে। পানি না নামলে এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। তবে নিমজ্জিত ক্ষেতের ধান কেটে তোলার চেষ্টা করছেন কৃষকরা বলে জানান তিনি।
সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা সুনীল ম-ল জানান, দোয়ারাবাজার উপজেলায়র শতাধিক পুকুরসহ সুনামগঞ্জ সদর, তাহিরপুর, ছাতক ও বিশ্বম্ভরপুর উপজেলার পোনে দুইশ খামারের মাছ ভেসে গেছে। আমরা উপজেলা কর্মকর্তাদের প্রকৃত ক্ষয়-ক্ষতির তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছি।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, বন্যা সতর্কতার জারির পর আমরা মন্ত্রণালয়ে ত্রাণ পাঠানোর চিঠি দিয়েছিলাম। বুধবার আমাদেরকে নগদ ১০ লক্ষ টাকা, ২০ মে.টন চাল, ২ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ এসেছে। এর আগে আমরা নগদ আড়াই লক্ষ টাকা ও ১৫ মে.টন চাল বন্যার্তদের বিতরণের জন্য পাঠিয়েছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!