1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

কুশ্যুমুলের ঢপযাত্রা….।। গৌরাঙ্গ চন্দ্র দেশী

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মে, ২০২২, ৪.০৭ পিএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

ছোটবেলায় বর্ষাকালে ভাটিবাংলার গ্রামাঞ্চলে ফি-বছর সুদূরবর্তী কুশ্যুমুল গ্রাম থেকে ছইওয়ালা ক্ষুদ্র নৌকায় চেপে ঢপযাত্রার একটা দল আসতো।
আমাদের গ্রামে দলটি মাসখানেক হিন্দু মহল্লার আশেপাশে নৌকা নিয়ে অবস্থান করতো। বেশিরবাগ ক্ষেত্রে নিম্নবিত্ত গৃহস্থের অপরিসর উন্মুক্ত উঠোনেই তাদের এ যাত্রাগান পরিবেশিত হতো।
পালা সবসময়ই শেষ বিকেলে শুরু হতো এবং শেষ হতো সন্ধ্যাপ্রদীপ জ্বলার আগেই।
তাঁদের পালাগুলোর মধ্যে অন্যতম ছিলো নিমাই সন্যাস, মানভঞ্জন, মাথুর ও নৌকাবিলাস।
পালায় অনেক চরিত্র থাকলেও আমি একদিন দুপুরের রান্নার বেলা লুকিয়ে সাঁতার কেটে ওঁদের নৌকায় উঁকি দিয়ে দেখেছি বাটনা-কুটনা-রান্না আর ধোয়ামাজায় ব্যস্ত ছোট-বড় মোট চারজন মানুষকে নিয়েই তাঁদের যাত্রাদল।
তারা অনুষ্ঠানের সময় সাজগোজ পাল্টিয়ে প্রত্যেকে একাধিক চরিত্রে অভিনয় করে থাকে।
পেইন্ট আর সাজগোজ সেরে পালা শুরুর আগে লাল সালু গায়ে জড়িয়ে অধিকারী সবার সামনে এসে বলতেন আমরা প্রস্তুত, বলুন কোন পালা শুরু করবো।
আমাদের পূবের হাটির একমাত্র কালীবাড়িতে প্রতি বর্ষায় বানিয়াচংয়ের গাজীর গাইন এসে গাজীর পালা পরিবেশন করলেও ঢপযাত্রা অনেক বাড়িতেই হতো।
আমি কালীবাড়ি ছাড়াও প্রতিবেশি সারদাচরণ রায়, ধনী গোঁসাই, আমাদের বাড়ি ও আমাদের কাকা হরিধন দাসের বাড়িতে ঢপযাত্রা শুনেছি। পালার কুশীলবদের সংলাপ দলটি চলে যাবার পরেও দুয়েকমাস মানুষের মুখেমুখে উচ্চারিত হতো।
একটা উল্লেখযোগ্য সংলাপ ছিল নেশার ঘোরে উন্মাদ জগাই-মাধাই ভ্রাতৃদ্বয়ের।
ওটা কে রে- হরিনামে বিভোর নিমাইকে রাস্তায় দেখে মাধাইয়ের এমন প্রশ্নের জবাবে মদের বোতল হাতে টলতে টলতে জগাই বলেছিল, এটা জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই।
বিখ্যাত কুশ্যুমুল গ্রামটি কোথায় এখনো জানি না।
জানা হয়নি ঢপযাত্রা শব্দটির মানেও।
তবে জীবনের ঢপযাত্রায় কুশ্যুমুলের অধিকারীর মতো অনেকেরই মুখে প্রতিদিন সরবে বা নিরবে উচ্চারিত হয়, বলুন আজ কোন পালা শুনবেন।
(লেখাটি লেখকের ফেইসবুক টাইম লাইন থেকে নেওয়া)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!