1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপি গাধার মতো জল ঘোলা করে নির্বাচনে আসবে: সেতুমন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২, ১১.৫৩ পিএম
  • ২১৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় বাংলাদেশেও একইভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ সরকারের দরকার নেই, দরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন।

বাংলাদেশের সংবিধান সারাবিশ্বে প্রশংসনীয়। বিএনপি গাধার মতো জল ঘোলা করে নির্বাচনে আসবে। বৃহস্পতিবার রাতে ফেনীর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বিএনপিকে আওয়ামী লীগ কেন নির্বাচনে আনবে; বিএনপির নির্বাচন করা তার অধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিত্যপণ্যের দাম সহনশীল রেখেছেন। তবে ইউক্রেন যুদ্ধের কারণে সকল পণ্যের দাম বেড়ে গেছে। আগামীতে জ্বালানি তেল, গ্যাস, তেল নিত্যপণ্যের দাম আরও বাড়বে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমদ ও ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং শেষে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এক বর্ধিত সভা করেন মন্ত্রী। সেখানে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!