1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

শাল্লায় বজ্রপাতে বাবা ছেলের মৃত্যু

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ১২.৫০ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

শাল্লা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামের পাশের হাওরের কান্দা থেকে বন আনতে গিয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাবার নাম মকবুল খাঁ (৫০) ছেলে মাসুদ খাঁ (১২)। তাদের বাড়ি শাল্লা উপজেলার নাছিরপুর গ্রামে। বৃহস্পতিবার সকাল ৭ টায় বজ্রপাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সূত্রে জানা গেছে, মকবুল খাঁ তার দুই ছেলে ও শ্যালকের পুত্রকে নিয়ে বাড়ির পাশে হাওরের জমির পাশের কান্দা থেকে বন কাটছিলেন। হাওরে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মকবুল খাঁ ও তার ছেলে মাসুদ খাঁ মারা যান৷ এ সময় বজ্রপাতে নিহত মকবুল খাঁর ছেলে রিপন খা (১৩) ও শ্যালক পুত্র তানভীর হোসেন (৭) আহত হন। তাদেরকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে বাবা ছেলে মারা যাওয়ার ঘটনা ঘটেছে, ঘটনাস্থলে আমাদের পুলিশ রয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!