1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু

অর্থনৈতিক সংকট : শ্রীলঙ্কার সব মন্ত্রীর পদত্যাগ

  • আপডেট টাইম :: সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ১২.২২ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার জেরে শ্রীলঙ্কার মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্য তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে কারফিউ উপেক্ষা করে শ্রীলঙ্কার বেশ কয়েক শহরের রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা।

১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানি আমদানি কমে যাওয়ায় এই সংকটের অন্যতম কারণ। দিনের অর্ধেক বা তারও বেশি সময় চলছে লোডশেডিং, খাবার, ওষুধ এবং জ্বালানি সংকটে মানুষের ক্ষোভ নতুন উচ্চতায় পৌঁছেছে।

২০১৯ সালে ‘শক্ত হাতে’ দেশ শাসনের প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় বসেন মাহিন্দা রাজাপাকসে। অর্থনৈতিক সংকটের কারণে এবার উল্টো পিঠ দেখছেন তিনি। রবিবার শিক্ষামন্ত্রী দিনেশ গুণবর্ধন সাংবাদিকদের জানান মন্ত্রিসভার সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্র জমা দেওয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর নিজের ছেলে নামাল রাজাপাকসে। এক টুইট বার্তায় তিনি দাবি করেছেন দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সিদ্ধান্ত নিতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীকে সাহায্য করবে এই পদক্ষেপ।

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের বাড়ির বাইরে বিক্ষোভের পর শুক্রবার ৩৬ ঘণ্টার কারফিউ জারি করা হয়। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সোমবার স্থানীয় সময় ভোর ছয়টা পর্যন্ত বহাল থাকবে এই কারফিউ। সূত্র : বিবিসি


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!