1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

কোভিড কালীন অবদানের জন্য লণ্ডনে স্থানীয় সরকারের স্বীকৃতি পেলেন মাসুম

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ মার্চ, ২০২২, ৭.৪৫ এএম
  • ২৬১ বার পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি::
কোভিডের সময় সাংবাদিকতা ও মানবিকতায় বিশেষ অবদান রাখায় লণ্ডনের স্থানীয় সরকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকারের বিশেষ সম্মাননা পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সুনামগন্জের সাংবাদিক আ স ম মাসুম।
সাংবাদিক ও মানবাধিকার কর্মী আ স ম মাসুম কোভিডের সময় রানার মিডিয়া নামে মাল্টিমিডিয়া প্রোডাকশনের মাধ্যমে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশীদের জন্য অন্তত ২০০০ ভিডিও তৈরি করে মানুষের মধ্যে কোভিড সচেতেনতা তৈরি করেন। সেই সাথে কোভিডের সময় ন্যাশনাল হেলথ সার্ভিসের একজন কোভিড ভলান্টিয়ার হিসাবে কাজ করেন। এই কাজের স্বীকৃতি হিসাবে টাওয়ার হ্যামলেটস স্পিকার কাউন্সিলার আহবাব হোসেন ২৪ মার্চ এক অনুষ্ঠানে স্বীকৃতি স্বরূপ সনদ, মেডেল ও স্মারক কলম তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন এনআরবি লণ্ডনের চেয়ারম্যান আনসার আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আহাদ চৌধুরী বাবু।

আ স ম মাসুম রানার মিডিয়ার একজন পরিচালকের পাশাপাশি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ ব্যুরো চীফ হিসাবে কাজ করছেন ও বাংলাদেশ প্রতিদিনের ইউরোপ সংস্করণের দায়িত্বে আছেন। সেই সাথে ইষ্টহ্যান্ডস নামের একটি আন্তর্জাতিক চ্যারিটি সংস্থার প্রধান নির্বাহী হিসাবে কাজ করছেন।
আ স ম মাসুম মানবাধিকার কর্মী ও সাংবাদিক হিসাবে পেশাগত কাজে বিশ্বের ৫০টিরও বেশী দেশে গিয়েছেন। সম্প্রতি ইউক্রেনের যুদ্ধ ময়দানে গিয়ে সরেজমিন প্রতিবেদন করেছেন।
আ স ম মাসুম, সুনামগন্জ শহরের বলাকা আ/এ নিবারী মরহুম আব্দুস সাত্তার ও মরহুম আলেয়া খানমের একমাত্র পুত্র সন্তান ও নানা পাড়া নিবাসী মো. নেজামুল ইসলামের ভাগিনা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!