1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু

সুনামগঞ্জে ১ লাখ ১৪ হাজার পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ২০ মার্চ, ২০২২, ৫.৪১ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে নি¤œআয়ের মানুষদের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। রবিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের নীলপুর বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্যমন্ত্রণালয়ের নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে তৃণমূল পর্যায়ের হতদরিদ্র ও নি¤œআয়ের মানুষদের মধ্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করছে জেলা প্রশাসন।
সুনামগঞ্জ জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জেলায় ১ লাখ ১৪ হাজার ৯১০ পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রয়ের জন্য তালিকা সম্পন্ন করা হয়েছে। এই পরিবারগুলোকে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম সারা জেলায় বাস্তবায়িত হবে। আগামী ৩০ মার্চ পর্যন্ত নির্দিষ্ট ডিলারের মাধ্যমে প্রথম পর্যায়ের পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিটি পরিবারকে ২ কেজি মসুর ডাল, ২ কেজি চিনি, ২ লিটার সয়াবিন তেল ৪৪০ টাকার প্যাকেজ বিক্রয় করা হবে। সংশ্লিষ্টরা জানান, জেলায় নতুন উপকারভোগী ৬১ হাজার ৮৫৬ জনকে করোনাকালীন প্রধানমন্ত্রী কর্তৃক নগদ সহায়তা প্রদানের তালিকায় যুক্ত করা হয়েছে। এই তালিকার বাইরে কেউ টিসিবির পণ্য পাবেন না। প্রথম ধাপের টিসিবির পণ্য আগামী ৩০ মার্চ পর্যন্ত জেলার ২৬টি পয়েন্টে গিয়ে উপকারভোগী কার্ড প্রদর্শন করে ক্রয় করতে পারবেন নি¤œ আয়ের মানুষজন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, টিসিবির পণ্য বিক্রয়ে যাতে কোন অনিয়ম ও অব্যবস্থাপনা দেখা না দেয় সেজন্য আমরা মনিটরিং কমিটি করে দিয়েছি। প্রতিটি পয়েন্টে যেখানে টিসিবির পণ্য বিক্রয় করা হবে আমরা মনিটরিং করবো। রমজানের আগে এবং রমজানে দুই দফা টিসিবির নির্ধারিত পন্য নি¤œআয়ের সুবিধভোগী পরিবার ক্রয় করতে পারবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!