1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২, ৮.২৪ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার:
ছাতকে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বটেরখাল নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সুনামগঞ্জ যাত্রাপথে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের দিঘলী-রামপুর, শ্রীনগর ও নোয়াপাড়া গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। বটেরখাল নদীর অব্যাহত ভাঙ্গনের ফলে এই এলাকার একটি মসজিদ, মক্তবসহ কয়েক শতাধিক ঘর বাড়ি নদিগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন, ছাতক-দোয়ারাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌর সভার সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, এডভোকেট ছায়াদুর রহমান, মনজুর আলম, জোসেফ আহমদ, আব্দুস সোবহান, মিদন মিয়া প্রমুখ। পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, দ্রুত সময়ের মধ্যে এখানের নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা নেয়া হবে বলে সকলকে আশ্বস্ত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!