1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

শান্তিগঞ্জে পুলিশি নির্যাতনের অভিযোগে মৃত উজির মিয়ার লাশ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২, ৭.০৫ পিএম
  • ২০৪ বার পড়া হয়েছে

মোঃ মোশফিকুর রহমান স্বপনঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা এলাকায় শত্রুমর্দন বাগেরকোনা গ্রামের মৃত কাচা মিয়ার ছেলে উজির মিয়ার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে তিন সদস্যের মেডিকেল টিম নিহত উজির মিয়ার ময়নাতদন্ত করেন।

বিকেল ৩ টায় উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল এ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে বাগেরকোনা গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।
এঘটনায় মৃত উজির মিয়ার স্বজনরা পুলিশের বিরুদ্ধে মামলা দায়েয়ের প্রস্তুতি নিচ্ছেন বলে জনান স্বজনরা।
এর আগে গত বুধবার (৯ ফেব্রুয়ারি) রাতে গরু চুরির এক মামলায় সন্দেহজনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
পরদিন বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন তিনি। পরে ২১ ফেব্রুয়ারী সকালে উজির মিয়া পুনঃরায় অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এরপর দুপুরে নিহত উজির মিয়ার মরদেহ নিয়ে তার স্বজনরা ও এলাকাবাসী পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এঘটনায় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন। প্রায় ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখার পর প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের সুবিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন।!
এদিকে জানাজা শুরুর আগে উজির মিয়া হত্যার সুবিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজি আবুল কালাম, শান্তিগঞ্জ আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হেকিম, সহকারী পুলিস সুপার (এএসপি) শুভাশিস ধর, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মুক্তাদির হোসেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের রাজনৈতিক সহকারি মো. হাসনাত হোসেন, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, উপজেলা তাঁতীলীগের সভাপতি গোলাম মোস্তফা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!