1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

শ্যামারচরে কমরেড অমর চান দাশের উদ্যোগে দলিত সম্প্রদায়ের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২, ৬.০০ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হাওর-ভাটির গরিবের বন্ধু খ্যাত কৃষক নেতা কমরেড অমর চান দাশের উদ্যোগে দিরাই উপজেলার শ্যামারচর এলাকার দলিত সম্প্রদায়ের মধ্যে শীত নিবারণের জন্য উন্নত কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে শ্যামারচর বাজারে দলিত সম্প্রদায়ের ৩০ জনের হাতে কম্বল তুলে দেন অতিথিবৃন্দ। তীব্র শীতের মধ্যে উন্নত ও উষ্ণ কম্বল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দলিত সম্প্রদায়ের অসহায় লোকজন।
দিরাই উপজেলার শ্যামারচর বাজার এলাকায় অর্ধ শতাধিক দলিত সম্প্রদায়ের লোকজন বাস করে। তারা সচেতনতার কারণে সরকারি-বেরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কৃষক নেতা কমরেড অমর চান দাশ তাদের তালিকা করে প্রশাসনসহ বিভিন্ন স্থানে সহযোগিতার জন্য প্রেরণ করেছেন। এবার তীব্র শীত ঝেঁকে বসায় অসহায় পরিবারের এসব লোকেরা দুর্ভোগ পোহাচ্ছিল। তারা শীতবস্ত্রের ব্যবস্থা করে দেওয়ার জন্য অমর চান দাশকে এসে অনুরোধ করেন। তিনি দলিত সম্প্রদায়ের কথা উপজেলা প্রশাসনকে অবগত করে শীতবস্ত্র সহায়তা কামনা করেন। তার অনুরোধের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ৩০টি উন্নত কম্বল দলিত সম্প্রদায়ের মধ্যে বিতরণের জন্য অমর চান দাশের কাছে প্রেরণ করে। শুক্রবার বিকেলে অমর চান দাশ উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান পরিতোষ দাশ, টিটো দাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তিনি দলিতদের মধ্যে কম্বল বিতরণ করেন। তীব্র শৈত্য প্রবাহের সময় উন্নত কম্বল পেয়ে উচ্ছ্বসিত ছিলেন দলিত সম্প্রদায়ের লোকজন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!