1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে মাত্র ৪২০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হলেন নয়ন

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২, ১০.১১ পিএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে ৪৫০ টাকা পাওনা না দেওয়ায় বন্ধুর হাতে খুন হয়েছেন এক বন্ধু। ঘটনাস্থল থেকে ঘাতকসহ দুজনকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত নয়ন মিয়া (২৫) পৌর শহরের বড়পাড়া আবাসিক এলাকার কাউসার আলমের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পৌর শহরের বড়পাড়া আবাসিক এলাকার বাসিন্দা কাউসার আলমের পুত্র নয়ন মিয়া পুরাতন বাসস্টেশনের কিং এন্টারপ্রাইজ নামক টাইলসের দোকানে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। রবিবার বিকেল ৪টার দিকে শান্তিগঞ্জ উপজেলার উজানীগাঁও গ্রামের মাওলানা নূরুল ইসলামের ছেলে রেজুয়ান ইসলাম ওই দোকানে যায়। বন্ধু হিসেবে নয়ন তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। এর মধ্যে ৪৫০ টাকা ধার পরিশোধের বাকি ছিল। ওই টাকা চাইতে বিকেলে দোকানে গিয়ে হইচই করে রেজুয়ান। এ নিয়ে নয়নের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয় দুজনের মধ্যে। এরপর রেজুয়ান ছুরি দিয়ে নয়নের পেটে আঘাত করে। প্রত্যক্ষদর্শীরা এগিয়ে গিয়ে আহত নয়নকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। সিলেট যাওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে অ্যাম্বুলেন্সেই মারা যান নয়ন মিয়া।
পুলিশ ঘাতক রেজুয়ান ইসলাম ও তার ভাই রোহান ইসলামকে আটক করেছে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জ সদর থানার এসআই প্রদীপ বলেন, ৪৫০ টাকা পাওনা নিয়ে দুই বন্ধুর মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে রেজুয়ান ইসলাম তার বন্ধ নয়ন মিয়াকে আঘাত করে। সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। আমরা ঘাতক রেজুয়ান ও তার ভাই রোহানকে আটক করেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!