1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

যুক্তরাষ্ট্রের ফেডারেল জজ হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত নুসরাত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২, ৫.৩৪ পিএম
  • ১৮৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে ৮ জনকে বিচারক হিসেবে মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে প্রথম মুসলিম নারী হিসেবে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান বিচারক নুসরাত চৌধুরী। গতকাল বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এই মনোনয়ন নিশ্চিত হলে তিনিই প্রথম বাংলাদেশি-আমেরিকান ও দ্বিতীয় মুসলিম আমেরিকান হিসেবে মার্কিন ফেডারেল জজের আসনে বসবেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গতকাল বাইডেন ৮ নতুন বিচারক মনোনয়ন দিয়েছেন। তাদের মধ্যে একজন নাগরিক অধিকার আইনজীবী আছেন যিনি ফেডারেল বেঞ্চের প্রথম মুসলমান নারী বিচারক হতে যাচ্ছেন।

বর্তমানে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন অব ইলিনয়ের লিগ্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত নুসরাত চৌধুরী নিউইয়র্কের ইস্টার্ন ডিসট্রিক্টের ফেডারেল জজ হিসেবে বাইডেনের মনোনয়ন পেয়েছেন। ব্রুকলিন ও সেন্ট্রাল ইসলিপে এর কোর্টহাউস রয়েছে।

নুসরাত চৌধুরী ২০০৮ থেকে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নে (এসিএলইউ) কাজ করেছেন। সেখানে তিনি রেসিয়াল জাস্টিস প্রোগ্রাম উপপরিচালক পদে ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!