1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ২ জুলাই, ২০১৭, ৪.১০ পিএম
  • ৫২২ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে গোসলে নেমে রোকেয়া খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। গতকাল রবিবার বেলা ৩টায় এ ঘটনা ঘটেছে। নিহত রোকেয়া ওই ইউনিয়নের শাহিদাবাদ গ্রামের আব্দুল হাই ও হেনা বেগমের মেয়ে।
নিহতের পরিবার ও সংশ্লিষ্ট বিদ্যালয় সুত্রে জানা যায়, বিদ্যালয় থেকে ফিরে ৩টায় বোনকে সাথে নিয়ে যাদুকাটা নদীতে গোসলে নামে রোকেয়া। এ সময় ¯্রােতের টানে হারিয়ে যায় সে। তার সঙ্গে গোসলে নামা অন্যরা চিৎকার করলে স্থানীয় ও বাড়ির লোকজন নদী থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করেছে। আব্দুল হাইয়ের পাঁচ মেয়ের মধ্যে বয়সে রোকেয়া ছিল তৃতীয়। সংশ্লিষ্ট বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!