1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

জগন্নাথপুরে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল দুজনের

  • আপডেট টাইম :: রবিবার, ২ জানুয়ারী, ২০২২, ৪.০২ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
জগন্নাথপুরে ট্রাক্টরের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৭টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজার সংলগ্ন ঢাকা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের অটোরিকশাচালক শুভ মিয়া (২৫) ও যাত্রী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের আমির হোসেন (৫০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীগঞ্জের সৈয়দপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা রানীগঞ্জ যাচ্ছিল। পথে আলীগঞ্জ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ গাড়িতে থাকা ওই যাত্রী ঘটনাস্থলে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গাড়ি দুটি আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!