1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
গাগলী সুপার লীগ সিজন–৪: জমকালো প্লেয়ার ড্রাফট ও অকশন অনুষ্ঠিত সুনামগঞ্জে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত সুনামগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সুনামগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ সুনামগঞ্জে মন্দির থেকে চুরি যাওয়া দেড়শ বছরের পুরনো মূর্তি কিশোরগঞ্জ থেকে উদ্ধার করে দিলো পুলিশ সুনামগঞ্জের কাইয়ারগাওয়ে অভাব অনটনে মানসিক বিকারগ্রস্থ ছেলে কুপিয়ে হ ত্যা করলো মাকে সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: প্রতিকারের আশায় দূরদূরান্তের মানুষ জামালগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সুনামগঞ্জে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জগন্নাথপুরে পল্লী চিকিৎসক কর্তৃক প্রবাসীর স্ত্রীকে খুন করে ছয় টুকরো: খুনির মৃত্যুদণ্ড

বিশেষ বিসিএসে ১০ হাজার ডাক্তার নিয়োগের সিদ্ধান্ত

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ জুন, ২০১৭, ৪.১৭ পিএম
  • ৫৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
বিশেষ বিসিএসের মাধ্যমে পর্যায়ক্রমে আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছেন।
শনিবার (২৪ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জানান, বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে ১০ হাজার চিকিৎসক পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে প্রশাসনিক অনুমোদন দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত করার লক্ষেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান সরকারের সময়েই বিগত ৩ বছরে বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রায় ৭ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৩তম বিসিএসে ৬ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে তাদেরকে উপজেলা পর্যায়ে পদায়ন করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!