1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে বিনা ১৬ জাতের ধান কাটা উদ্বোধন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ৭.৫৪ পিএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সুনামগঞ্জ উপকেন্দ্রের উদ্যোগে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনাধান-১৬ এর নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জাহাঙ্গীর নগর ইউনিয়নের মিরেরচর গ্রামে এই ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন টিপু, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সুনামগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিসার ইনচার্জ আব্দুর রাকিব, বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুর রহমান।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট সুনামগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও অফিসার ইনচার্জ আব্দুর রাকিব বলেন, বিনাধান ১৬, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের ধান। এ ধান চাষ করলে কৃষক যেমন কম সময়ের মধ্যে ফসল ঘরে তুলতে পারেন তেমনি অন্য ধানের চেয়ে ফলনও বেশি হয়। আমরা পরীক্ষামূলকভাবে সুনামগঞ্জে এবছর বিনাধান-১৬ জাতের ধানের বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করেছিলাম। কৃষকরা এ জাতের ধান চাষ করে খুবই লাভবান হচ্ছে। প্রতি কেয়ার (৩০ শতাংশে ১ কেয়ার) জমিতে ১৮ থেকে ১৯ মন ধান কম সময়ে উৎপাদন করতে পারছে কৃষক।
এসময় জলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফরিদুল হাসান বলেন, বিনাধান ১৬ আগাম জাত হিসেবে পরিচিত। বীজ বপন থেকে শুরু করে কাটতে ৯০ থেকে ৯৫ দিন সময় লাগে। ফলনও খুব ভালো। কম সময় লাগায় কৃষক তার ক্ষেতে অন্য রবি ফসলও করতে পারবে। এজাতের ধান কৃষকদের কাছে পৌচ্ছে দিতে পারলে কৃষক যেমন উপকৃত হবে দেশের কৃষিতেও ব্যাপক পরিবর্তন হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!