1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দোয়ারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ৭.৫৭ পিএম
  • ১৯৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিরাজ মিয়া (৫০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা সদরের ব্র্যাক অফিসের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, সদর ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের বুলাই মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় সিরাজ মিয়া উপজেলা সদরে আমিনুল হকের বাসায় শ্রমিকের কাজ করেন। বাসার মালামাল যাতে চুরি না হয় সেজন্য রাতের বেলা লোহার এঙ্গেলে বিদ্যুৎ যুক্ত করে রাখেন মালিক পক্ষের লোকজন। প্রতিদিনের ন্যায় ভোরে নিরাপত্তা প্রহরী বিদ্যুৎ বন্ধ করতে ভুলে যায়। সকালে সিরাজ মিয়া কাজ করতে আসলে সাইট ম্যানেজার আজিজুর রহমান সিরাজ উদ্দিনকে লোহার এঙ্গেলে আনার জন্য বলেন। এসময় লোহার এঙ্গেলে সিরাজ উদ্দিন হাত দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঠিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হচ্ছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!