1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

জগন্নাথপুরে যুবকের আত্নহত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১, ১১.০৬ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পূর্ব কাতিয়া গ্রাম থেকে আশরাফ খান (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, পূর্ব কাতিয়া গ্রামের ফিরোজ খানের ছেলে আশরাফ খান (৩২) রবিবার রাতে খাওয়া ধাওয়া শেষে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়েন। অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন শয়নকক্ষের দরজা খুলে দেখেন ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশ। পরে থানায় খবর দিলে সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মঙ্গলবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ পরিদর্শক সাফায়াত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করি। এঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!