1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

হঠাৎ ঘুর্ণিঝড়ে ধর্মপাশার দুই গ্রামের ১৪ টি বাড়িঘর ক্ষতিগ্রস্থ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১, ৬.৫২ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

ধর্মপাশা প্রতিনিধি::
শনিবার রাত পৌনে ২টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড়ে ধর্মপাশা উপজেলার দুটি গ্রামে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। পাঁচ মিনিটব্যাপী ঘূর্ণিঝড়ে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের ৭টি ও আদর্শ গ্রামের ৭টি টিনের কাঁচা ঘর ভেঙ্গে যায়।। লণ্ডভণ্ড হয়ে যায়। এর মধ্যে অধিকাংশ ঘরের টিনের চাল বাতাসে উড়ে গেছে। অনেকেই পরে আর খুঁজে পাননি তাদের ঘরের টিন।

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত আদর্শগ্রামের বাসিন্দা বাবুল দাস (৪০) বলেন, আমাদের ইউনিয়নের বন্ধু বাজারে ছোট্ট একটি দোকানে চা, বিস্কুট ও পান বেইচ্ছা এইডার আয় দিয়া কুনুরহমে আমার পরিবারের ছয় সদস্যের জীবন চলে। ঝড়ে আমার ঘরডা উড়াইয়া নিয়া গ্যাছে। অহন আমি কোনহানো থাকবাম। ঘরডা কেমনে বানতাম বুজতাম ফারতাছি না।

সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাদেকুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। এটি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে ইউএনও স্যারের কাছে জমা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, ঘটনাটি শুনেছি। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা এখনও আমি পাইনি। তালিকা পাওয়ার পর ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় সহায়তা চেয়ে জেলা প্রশাসনের কাছে একটি প্রতিবেদন পাঠানো হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!