1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন

কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ, শিশুসহ নিহত ১৩

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১, ১০.৫৪ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

রয়টার্স::
কাবুল বিমানবন্দরের প্রবেশদ্বারে ঘটা বিস্ফোরণটি আত্মঘাতী হামলা হতে পারে বলে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে এখবর দিয়েছে তারা। আজ বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে। তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন।

বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে তিনজন মার্কিন সেনা সদস্য রয়েছেন। এদিকে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বিস্ফোরণ একটি নয়, হয়েছে দুইটি। একথা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে এ দাবি নিশ্চিত করা যায়নি।

এর আগে, কাবুল বিমানবন্দর থেকে একটি ইতালিয়ান সামরিক বিমান টেকঅফ করার পরপরই এটিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তবে ঘটনায় বিমানটির কোনো ক্ষতি হয়নি। ইতালিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ফ্লাইটে ভ্রমণকারী একজন ইতালীয় সাংবাদিক স্কাই ২৪ টিজিকে জানান, বিমানটিতে প্রায় ১০০ জন আফগান বেসামরিক নাগরিক ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি গুলির মুখে পড়ে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!