1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মলম গ্রুপের কর্তাদের কাছে ফরিয়াদ: আবিদ ফায়সাল

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ জুন, ২০১৭, ১০.৩৭ এএম
  • ৫৮৭ বার পড়া হয়েছে

বৃন্দস্বররত্ন কবি শামসুল আলম সেলিম ও কবি পুলিন রায়ের সঙ্গে গতরাতে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ সহাস সেলিমভাই মুখখানা বেজার করে বললেন, বড়ো ঝামেলায় আছি। কী বলেন—প্রশ্নকর্তা পুলিনদা। আমিও উত্তরের অপেক্ষায়। বললেন, ৬০০ গ্রুপের সদস্য আমি। দু-একটি ছাড়া কাউকে চিনি না। পুলিনদা বললেন, তাহলে আমরাও নিশ্চয় এদের কবলে? হ্যাঁ, না উত্তর না দিয়ে সেলিমভাই বললেন, মোবাইল বের করুন, আবিদও। আমরা দুজনই তাঁর কথামতো মোবাইল হাতে নিয়ে ফেসবুক খুলে প্রোফাইলে যাই। আমি গ্রুপ শব্দে আঙুলের ডগা স্পর্শ করতেই আমার চক্ষু চড়ক নয়—মান্দাইলগাছ! ২৮৯টি কাঁটা দুচোখে বিঁধে আছে! পুলিনদা বললেন, ও সেলিমভাই আমি কী করি? ৩০০র অধিক গ্রুপ অনুমতি ছাড়াই আমাকে সদস্য করে ফেলেছে?

হরফুন মওলার মতো সেলিমভাই বাতলে দিলেন কীভাবে এই ইতরজনদের গ্রুপ থেকে বেরোনো যায়। সেই চেষ্টায় লেগে গেলেন পুলিনদা। আমি ব্যর্থ হচ্ছি। নেটে কাজ করছে না। একটা উটকো শঙ্কায় মনটা বিষিয়ে উঠছে : ‘বাঁশের কেল্লা, মানুষের কল্লা ‘জাতীয় কোনও গ্রুপভুক্ত নই তো!

এরই মধ্যে চোরে যাওয়া মোবাইল হারানোর কষ্টের মধ্যেও মিলু কাশেম হাসিমুখে উপস্থিত হয়েছেন, অন্য কবিরাও বৃন্দস্বর আড্ডাঘরে। আড্ডায় আমার আর মন নেই। সবার কাছে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। তারপর অনেকটা রাত জেগে এই মলম গ্রুপের বন্ধুতালিকা থেকে নিজেকে বিচ্ছিন্ন করলাম।

কিন্তু ঘুম ভেঙে সকালে দেখি আবারও সাবেকি ঝামেলা! আরও আরও গ্রুপ এরই মধ্যে আমাকে যুক্ত করে ফেলেছে। এখন আর কী বলবো?

তারপরও ফরিয়াদের ভাষায় বলছি, দরবার দূরত্বে আছি। দয়া করে আপনাদের মলম গ্রুপে আমার নামটি অন্তর্ভুক্তি করবেন না। ট্যাগও না। দূরে থাকো যতসব বলা।
লেখক: কবি ও সাংস্কৃতিক সংগঠক।
(লেখকের ফেইসবুক থেকে নেয়া)

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!