1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জে করোনার গণটিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবক লীগের তৎপরতা

  • আপডেট টাইম :: শনিবার, ৭ আগস্ট, ২০২১, ৯.৩১ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে করোনার গণটিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবক লীগের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ৭ আগস্ট শনিবার সুনামগঞ্জ পৌর শহরের গণটিকা কেন্দ্রে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সংশ্লিষ্টদের সহযোগিতা করেন। তারা টিকা নিতে আসা লোকজনকে রেজিস্ট্রেশন, টিকা গ্রহণে সহযোগিতাসহ শৃঙ্খলা রক্ষায়ও কাজ করেন।
সুনামগঞ্জ পৌর শহরের ৯টি কেন্দ্রে এর আগে দ্বায়িত্ব বণ্ঠন করে দেওয়া হয়েছিল নেতাকর্মীদের। তারা শনিবার সকাল থেকেই নির্ধারিত কেন্দ্রে গিয়ে শৃঙ্খলা রক্ষাসহ স্বাস্থ্যকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতদের নানাভাবে সহযোগিতা করেন।
টিকাদান কেন্দ্রগুলোতে সকাল থেকে টিকাপ্রদান কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট বুরহান উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল আহমদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মখলিছ রহমান, সাধারণ সম্পাদক শিবলু আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হক প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!