1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাতকে কিশোরী গণধর্ষনের ঘটনায় দুই ধর্ষক গ্রেফতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ৯.১৩ এএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

তমাল পোদ্দার, ছাতকঃ
ছাতকে কিশোরীকে গণ ধর্ষনের ঘটনায় ফকির মিয়া(২৫) ও তরিকুল ইসলাম(২৪) নামের দু’ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকালে গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে । মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেফতার করেছে । ফকির মিয়া উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ভাতগাঁও গ্রামের তেরা মিয়ার ছেলে ও ব্যাটারি চালিত টমটম চালক তরিকুল ইসলাম একই এলাকার নেছার আলীর ছেলে । স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা ভিকটিম ১৬ জুন রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে রের হলে তাকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। প্রায় ১৫ দিন ধরে বিভিন্ন এলাকায় রেখে তাকে পালাক্রমে গণধর্ষন করে অপহরনকারীরা। ৩১ জুলাই গভীর রাতে ভিকটিম ১৪ বচ্ছর বয়সী কিশোরীকে হাত-পা বেঁধে তার বাড়ির আঙ্গিনায় রেখে পালিয়ে যায় ধর্ষনকারীরা। সকালে পরিবারের লোকজন হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় ৩ আগষ্ট ভিকটিম ওই কিশোরী বাদী হয়ে ফকির মিয়া, তরিকুল ইসলাম ও ভাতগাঁও গ্রামের হিরন আলীর ছেলে মাহতাব আলীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতম দমন আইনে ছাতক থানায় একটি মামলা নং-০৩ দায়ের করেন। মামলার প্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হলেও আসামি মাহতাব আলী পলাতক রয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!