1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দেশে করোনায় করণীয় নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বসছে

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুলাই, ২০২১, ৬.০৪ পিএম
  • ২২৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দেশে করোনা ভাইরাসে করণীয় ঠিক করতে আগামীকাল মঙ্গলবার উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভা ভার্চ্যুয়াল বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মঙ্গলবার দুপুর দেড়টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে একটা বড় মিটিং অনুষ্ঠিত হবে, জানান মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, হাসপাতালের সিট বাড়িয়ে, ডাক্তার বাড়িয়ে এগুলো (করোনা) নিয়ন্ত্রণ করা যায় না। ইউরোপের দেশগুলো দেখেন, স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানি।

জার্মানিতো অসহায়ভাবে পড়েছিল। ইন্ডিয়ার অবস্থা দেখেন, কি হয়েছে। একমাত্র মানুষ যদি মাস্ক না পরে, দূরুত্ব না মানে ‌‘ইট উইল বি অলমোস্ট ইমপসিবল’।

এ বৈঠকে অংশ নিতে এর মধ্যেই স্বাস্থ্যমন্ত্রী, তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী, তিন বাহিনী প্রধান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, স্বাস্থ্য অধিদপ্তর, পুলিশ মহাপরিদর্শক, বিজিবি মহাপরিচালক, নির্বাচন কমিশনের সচিব, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকের কার্যসূচিতে বলা হয়েছে, বিধিনিষেধ কার্যক্রম পরিচালনা ও টিকাদান জোরদার বিষয়ে আলোচনা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!