1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বিচারপতি লতিফুর রহমানের জীবনাবসান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুন, ২০১৭, ১০.২০ এএম
  • ৩৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমান আর নেই। মঙ্গলবার (৬ জুন) সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর শমরিতা হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে এক বর্ণাঢ্য জী্বনের অবসান হলো।
তার মৃত্যুর এ তথ্য জানিয়েছেন শমরিতা হাসপাতালের প্রশাসনিক বিভাগের কর্মকর্তা মামুন আহমেদ। লতিফুর রহমান দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানান তিনি।

১৯৩৬ সালের ১ মার্চ যশোর জেলায় জন্মগ্রহণ করেন লতিফুর রহমান। তাঁর বাবা খান বাহাদুর লুৎফর রহমান ছিলেন আইনজীবী ও রাজনীতিক। যশোর জেলা স্কুল ও ঢাকা কলেজের শিক্ষা পর্ব শেষ করে তিনি যথাক্রমে ১৯৫৫ ও ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন।

চাকরিজীবনের শুরুতে লতিফুর রহমান ঢাকায় কায়েদে আজম কলেজ (বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী কলেজ) এবং জগন্নাথ কলেজে ইংরেজি সাহিত্যের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৬০ সালে সাবেক এই প্রধান বিচারপতি ঢাকা হাইকোর্টে আইন পেশা পরিচালনার জন্য তালিকাভুক্ত হন। ১৯৭৯ সালে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। স্থায়ী বিচারক হিসেবে তিনি ১৯৮১ সালে শপথ গ্রহণ করেন। এরপর ১৯৯১ সালের ১৫ জানুয়ারি লতিফুর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ গ্রহণ করেন এবং ২০০১ সালের ১ জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০০১ সালের ২৮ ফেব্রুয়ারি তিনি প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন।

সংবিধান অনুযায়ী লতিফুর রহমান ২০০১ সালের ১৫ জুলাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। তাঁর ব্যবস্থাপনায় ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে তিনি ২০০১ সালের ১০ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

জীবনের শেষ দিনগুলো ধানমণ্ডির নিজ বাসভবনে কাটে সাবেক এই বিচারপতির। তাঁর পরিবারে স্ত্রী আয়েশা রহমানসহ শম্পা, রুম্পা ও নীপা নামের তিন সন্তান রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!