1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু

সুনামগঞ্জে এখনো নদ নদীর পানি বিপৎসীমার অনেক নিচে

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১, ৮.০০ পিএম
  • ৩২২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সবগুলো নদ নদীর পানি বিপৎসীমার নিচে। তবে উজানে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে পানি বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে শনিবার পর্যন্ত সব নদ নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের দুটি পয়েন্টে (সুনামগঞ্জ) মাত্র ৩৫ মিলিমিটার এবং তাহিরপুরে লাউড়েরগড়ে মাত্র ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যাদুকাটা, ষোলঘর ও দিরাই পুরান সুরমা পয়েন্টসহ সবগুলো পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার বিকাল ৩টায় যাদুকাটা পয়েন্টে পানি বিপৎসীমার ১৩৩ সেন্টিমিটার নিচে এবং সুরমা নদীর পানি বিপৎসীমার ৪৫ সে.মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যান্য পয়েন্টেও নদ নদীর পানি বিপৎসীমার নিচে বলে জানান সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. শামসুদ্দোহা। তিনি আরো জানান, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ভারী বর্ষণের আশঙ্কা আছে। ভারতের আসাম মেঘালয়ে বৃষ্টিপাতে ভারী বর্ষণের আশঙ্কা আছে। তবে এখনো জেলার সবগুলো পয়েন্টেই পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!