1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে বৃষ্টিপাত কমেছে, সব পয়েন্টে পানি বিপৎসীমার নিচে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ জুলাই, ২০২১, ২.১৬ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জে গত তিন দিন বৃষ্টিপাত কম হওয়ায় পাহাড়ি ঢলের চাপও কমেছে। শুক্রবারও জেলার সবগুলো পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে পানি বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের দুটি পয়েন্টে (সুনামগঞ্জ) মাত্র ১২ মিলিমিটার এবং তাহিরপুরে লাউড়েরগড়ে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যাদুকাটা, ষোলঘর ও দিরাই পুরান সুরমা পয়েন্টসহ সবগুলো পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
যাদুকাটা পয়েন্টে ৪১ সেন্টিমিটার নিচে, সুরমনা নদীর ষোলঘর পয়েনেস্ট ৪৩ সেন্টিমিটার এবং পুরাতন সুরমার দিরাই পয়েন্টে বিপৎসীমার ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাত কম থাকায় এখন পর্যন্ত ফসলেরও কোন ক্ষয়-ক্ষতি হয়নি। তাছাড়া এই মওসুমে হাওরাঞ্চলে কোন ফসল মাঠে না থাকায়ও কোন ক্ষয়-ক্ষতি নেই বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল হাসান।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. শামসুদ্দোহা আরো বলেন, আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ভারী বর্ষণের আশঙ্কা আছে। তবে গত তিন দিনের তুলনায় বৃষ্টিপাত কম হয়েছে। এখনো জেলার সবগুলো পয়েন্টেই পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!