1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারের নিম্নমানের কাজের প্রতিবাদ করায় এমপি নূরুলরে বিরুদ্ধে মিথ্যা অভিযোগ সুনামগঞ্জ সরকারি এতিমখানার অজ্ঞাত তরুণী বিয়ের মাধ্যমে পেলো নতুন পরিবার ব্রিটিশ বাংলাদেশি মিডিয়ায় বিশেষ অবদান: ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক মাসুম সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ষড়যন্ত্র করে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ: সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের আকুতি আমজাদ হোসেনের জগন্নাথপুরে বিয়ের দাওয়াত না দেওয়ায় চাচাতো ভাইকে খু ন: ঘা ত ক গ্রে প্তা র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে সুনামগঞ্জে যুবদলের প্রস্তুতিসভা ‘মৃ ত্যু র কারণ তুমি’ লিখে শাল্লায় যুবকের আ ত্ম হ ত্যা যাদুকাটায় নদীর তীর কেটে বালু উত্তোলনের অভিযোগে দু’জনের দণ্ড অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের হয়ে আজারবাইজানে খেলতে গেলেন জগন্নাথপুরের রাজু

আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ১১.৫৯ এএম
  • ৩০০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। এরপর কিছুটা কমলেও বৃষ্টি হবে মাসজুড়েই। তবে তা হবে থেমে থেমে, কোথাও হালকা আর কোথাও মাঝারি ধরনের।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজার ও নীলফামারীর ডিমলায় ১১৩ মিলিমিটার। এছাড়া নদী বন্দরগুলোতে আগের মতোই ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে অধিদপ্তর।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টি হবে মাসজুড়েই। আজ (১ জুলাই) দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হতে পারে। শনিবারে পর্যন্ত এই ভারী বৃষ্টি থাকতে পারে। এরপর কমে আসবে কিছুটা। এ কারণে নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকা ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি অর্থাৎ ৪৪ থেকে ৮৮ মিলিমিটার, আবার কোথাও কোথাও অতিভারী বৃষ্টি অর্থাৎ ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজার ও ডিমলায় ১১৩ মিলিমিটার। এছাড়া কুতুবদিয়ায় ১০৭, সিলেটে ১০০, রাজারহাটে ৭৮, চট্টগ্রামে ৭৩, ঈশ্বরদীতে ৭১, হাতিয়ায় ৫৯, সন্দ্বীপে ৫৬, রংপুরে ৫৪, সৈয়দপুরে ৫৯, রাঙামাটিতে ৪৮, টেকনাফ ও ময়মনসিংহে ৪৪, দিনাজপুরে ৩৩, চাঁদপুরে ২০, ফেনী ও নিকলীতে ১৮, বগুড়ায় ১৩, বদলগাছী, মাইজদী কোর্ট ও কুমিল্লায় ৫, টাঙাইলে ৪, বরিশাল ও মাদারীপুরে ৩, ফরিদপুরে ২, পটুয়াখালী, খেপুপাড়া, ভোলা, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও ঢাকায় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এদিকে নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। এসবের প্রভাবে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!