1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

শাল্লায় স্কুলের দপ্তরি মাদক বিক্রেতা! অবশেষে ৪ লিটার মদসহ আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৫ জুন, ২০২১, ৫.৩১ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
উপজেলার হবিবপুর ইউপির আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বহুল আলোচিত দপ্তরী প্রসেন রায় ওরফে গোপাল রায় (৩২) কে ৪ লিটার মদসহ আটক করেছে শাল্লা থানা পুলিশ। সে আনন্দপুর গ্রামের মৃত কলি রায়ের ছেলে। ১৫জুন মঙ্গলবার দুপুরে আনন্দপুর গ্রামস্থ দিরাই-শাল্লা মোড় থেকে তাকে আটক করে পুলিশ। সে দীর্ঘদিন ধরে চোলাই মাদক বিক্রি করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায় দীর্ঘদিন ধরেই প্রসূন রায় (গোপাল রায়) মাদক বিক্রি করে আসছিল। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মদসহ তাকে আটক করা হয়।
এবিষয়ে এএসআই রহমান মঞ্জুর বলেন ৪লিটার মদ তার কাছে পাওয়া গেছে। তিনি আরো বলেন এএসআই ফুলচাঁনসহ শাল্লা থানা পুলিশের একটি টিম মদসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে বলে তিনি জানান। ওসিও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গোপাল রায় গত উপজেলা পরিষদ নির্বাচনে আনন্দপুর কেন্দ্রে ভোট চুরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এর আগে সাংবাদিকের উপর হামলার অভিযোগে ১মাসেরও বেশি সময় জেল খাটে ওই স্কুল দপ্তরী।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!