1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বিরল সাপ আই কেট স্নেক উদ্ধার

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ জুন, ২০২১, ১২.৪৭ পিএম
  • ৩২২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার নতুন বাজারে একটি বিরল ও বিপন্ন প্রজাতির মৃদু বিষধর সাপ উদ্ধার করা হয়েছে। ইংরেজিতে এই সাপের নাম ‘আই ক্যাট স্নেক’।

বৃহস্পতিবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় একটি কাঁঠালবাহী গাড়ি থেকে সাপটি উদ্ধারের পর সন্ধ্যার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যানের জানকি ছড়ায় সাপটিকে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘শ্রমিকেরা জীপ থেকে কাঁঠাল নামানোর সময় সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তাদের মধ্যে কয়েকজন সাপটিকে মেরে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয়রা আমাদের খবর দিলে সাপটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে আনা হয়।’

তিনি জানান, সাপটির বিষয়ে জানতে এর ছবি কয়েকজন প্রাণী বিশেষজ্ঞের কাছে পাঠানো হলে তারা এটিকে বিপন্ন ও মৃদু বিষধর ‘আই ক্যাট স্নেক’ বলে শনাক্ত করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খানের কাছে পাওয়া তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ‘সাপটি ফণীমনসা গোত্রের। আমাদের দেশে এই সাপ খুব একটা দেখা যায় না। এগুলো লম্বায় প্রায় দেড় ফুট হয়ে থাকে।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!