1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সিলেটে এক মিনিটে দুই দফা ভূমিকম্প, ঘর ছেড়ে রাস্তায় মানুষ

  • আপডেট টাইম :: সোমবার, ৭ জুন, ২০২১, ৭.৩৪ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
কয়েক দফা ভূমিকম্পের পর আতঙ্ক কাটিয়ে উঠার আগেই ফের এক মিনিটের মধ্যে দুই দফা ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। আজ সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে প্রথম দফায় এবং এক মিনিটের মধ্যে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দ্বিতীয় দফা কেঁপে উঠে সিলেট নগর। এতে মানুষজন তাদের ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছে।

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করলেও এর উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।

প্রসঙ্গত, এর আগে গত ২৯ মে সকাল ১০টা থেকে বেলা দুইটার মধ্যে সিলেটে অন্তত সাত বার ভূকম্পন অনুভূত হয়। অবশ্য আবহাওয়া অফিসের যন্ত্রে চার বার ভূমিকম্পের বিষয়টি রেকর্ড হয়। পরদিন ৩০ মে ভোরে আবার ভূমিকম্প হয়। যার সবগুলোর কেন্দ্রস্থল ছিল সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায়।

দুই দিনে ৮ বার ভূমিকম্পের পর থেকেই সিলেটজুড়ে এখনও ভূমিকম্প আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে আজ আবার দুদফা ভূমিকম্প হলো।

বিশেষজ্ঞের মতে, বড় ধরনের ভূমিকম্পের আগে বা পরে এমন ছোট ছোট ভূকম্পন অনুভূত হয়। ফলে ভূমিকম্পের ডেঞ্জারজোন হিসেবে পরিচিত সিলেটে বড় ধরণের ভূমিকম্পের শঙ্কা দেখা দিয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!