1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বাড়তে পারে বৃষ্টি

  • আপডেট টাইম :: শনিবার, ৫ জুন, ২০২১, ৩.৪৭ পিএম
  • ৩১১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
আকাশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী সোমবার দেশের আকাশে প্রবেশ করবে বলে বৃষ্টি বাড়তে পারে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজ শনিবার দুপুরে এ তথ্য জানান। তিনি বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে মিয়ানমারের ইয়াঙ্গুন উপকূলে অবস্থান করছে। আগামী দু–তিন দিনের মধ্যে তা বাংলাদেশের টেকনাফ উপকূলে আসতে পারে। দেশের দক্ষিণাংশে ৭ জুনের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, ‘তারপর দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার, চট্টগ্রাম, রাজশাহী পার হলে আমরা বলি মৌসুমি বায়ু অতিক্রম করেছে। বায়ু শক্তিশালী হলে বৃষ্টিপাতও বেশি হবে।’

মো. শাহীনুল ইসলাম আরও বলেন, বৃষ্টি প্রথম বাড়বে দক্ষিণাংশে—বরিশাল, খুলনা এবং চট্টগ্রামে। পাশাপাশি একই সময়ে বাড়বে ময়মনসিংহ ও সিলেটেও। এরপর সেই বায়ু দেশের মাঝামাঝি চলে আসতে পারে, যা ধীরে ধীরে দেশের উত্তর দিক দিয়ে ভারতে প্রবেশ করবে। টেকনাফে এলে এক সপ্তাহের মধ্যে পুরো দেশ কাভার (ছেয়ে যাবে) করবে।

ধীরে ধীরে দক্ষিণ-পশ্চিম এ মৌসুমি বায়ু বাংলাদেশ পার হয়ে ভারতের মাঝামাঝি একটা স্থানে গিয়ে আটকে থাকে এবং তিন থেকে চার মাস অবস্থান করে সরে যায়। তত দিন পর্যন্ত বাংলাদেশ-ভারত অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় বলে জানান এ আবহাওয়াবিদ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!