1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

৫ রোহিঙ্গা শিবিরে ৬ জুন পর্যন্ত লকডাউন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ জুন, ২০২১, ১০.৩৫ পিএম
  • ২৬৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলাসহ পাঁচটি রোহিঙ্গা শিবিরে আগামী ৬ জুন পর্যন্ত ‘লকডাউন’ বাড়ানো হয়েছে। এর আগে গত ২০ থেকে ৩১ মে পর্যন্ত ১২ দিন কঠোর ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছিল।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, কক্সবাজার জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত অনুসারে সীমান্ত উপজেলা টেকনাফে ২০ থেকে ৩১ মে পর্যন্ত ‘লকডাউন’ দেওয়া হয়েছিল। করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে না আসায় আগামী ৬ জুন পর্যন্ত ‘লকডাউন’ বাড়ানো হয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়া ও রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হওয়ায় এ দুই উপজেলায় কঠোরভাবে ‘লকডাউন’ বাস্তবায়ন হবে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা বলেন, সংক্রমণ বেড়ে যাওয়ায় উখিয়ার ২, ৩, ৪, ১৫ ও ২৪ নম্বর শিবিরে ১২ দিনের ‘লকডাউন’ শেষে আরো ছয় দিন বাড়ানো হয়েছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় এ ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। শিবিরে চিকিৎসা, খাদ্যপণ্যসহ জরুরি কার্যক্রম ছাড়া সব প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে উখিয়া ও টেকনাফের ৫টি রোহিঙ্গা ক্যাম্পেও মঙ্গলবার থেকে আরো ১ সপ্তাহের জন্য লকডাউনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!