1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক মাওলানা শাহিন গ্রেপ্তার

  • আপডেট টাইম :: রবিবার, ৩০ মে, ২০২১, ১১.১৪ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১১ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে শাহিন আলম (২৫) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গার আসাননগর আলামিন সোসাইটি হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (৩০ মে) সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক শাহিন আলম ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার কেষ্টপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামে অবস্থিত আলামিন সোসাইটি হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং। ওই মাদরাসায় কয়েক বছর ধরে শিক্ষকতা করছেন শাহিন আলম। মাদরাসার হেফজখানায় লেখাপড়া করে একই উপজেলার বাদেমাজু গ্রামের এক কৃষকের ছেলে। শুক্রবার (২৮ মে) ভোরে পড়াশোনা করার সময় ওই শিশুকে শয়নকক্ষে ডাকেন শিক্ষক শাহিন আলম। কক্ষে যাওয়ার পর শিশুটিকে হাত-পা টিপতে বলেন তিনি। হাত-পা টেপার এক পর্যায়ে বলাৎকার করেন ওই শিক্ষক।

বিষয়টি কাউকে বলতে নিষেধও করেন অভিযুক্ত শিক্ষক। পরে গোপনে মাদরাসা থেকে পালিয়ে বাড়ি যায় নির্যাতনের শিকার শিশুটি। বিষয়টি তার পরিবারের লোকজনকে জানায়। শুক্রবার বিকেলে বিষয়টি মাদরাসা কমিটির লোকজনকে জানান ছাত্রের বাবা।

নির্যাতনের শিকার মাদরাসাছাত্রের বাবা বলেন, ‘ঘটনার বিষয়টি মাদরাসা পরিচালনা কমিটিকে অবগত করি। কিন্তু মাদরাসা পরিচালনা কমিটি বিষয়টি এড়িয়ে যান। তারা নানা টালবাহানা শুরু করেন। পরে বাধ্য হয়ে থানায় গিয়ে মামলা করি।’

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, ঘটনায় শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন শিশুটির বাবা। মামলার পর মাদরাসায় অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক শাহিন আলমকে গ্রেফতার করা হয়। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!