1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দক্ষিণ সুনামগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ মে, ২০২১, ৬.২৩ পিএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে তুচ্চ বিষয় নিয়ে ছুরিকাঘাতে এক যুবক আরেক যুবককে খুন করেছে। সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে মারা যান শাহিন আহমদ (৩৫) নামের ওই যুবক। তিনি হরিপুর গ্রামের আছদ্দর আলীর ছেলে। শনিবার বিকাল সাড়ে চারটার সময় এ ঘটনা ঘটে। হত্যার পর এলাকা ছেড়ে পালিয়ে গেছে একই গ্রামের খুনি শরিফ উদ্দিন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর গ্রামের শাহিন আহমদ ও শরিফ উদ্দিন পাশাপাশি বাড়ির বাসিন্দা। তাদের পরষ্পরের মধ্যে লেনদেন ছিল। এর জের ধরে শনিবার তর্কাতর্কির এক পর্যায়ে শরিফ উদ্দিন ধারালো ছুরি দিয়ে শাহিন আহমদেও বাম উরুতে উপর্যপুরি ছুরিকাঘাত করে। স্বজন ও প্রত্যক্ষদর্শীরা তাকে হাসপাতালে নিয়ে আসার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদীর বলেন, আর্থিক লেনদেন নিয়ে কথা কাটাকাটির জেরে এক যুবক ছুরিকাঘাতে আরেক যুবককে খুন করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুনিকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!